মানিকছড়িতে মাকড়সার কামড়ে যুবকের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে মাকড়সার কামড়ে মো. ইব্রাহীম নামের এক যুবক মৃত্যুবরণ করেছে।শনিবার (৯ মে) রাতে নিজ ঘরের বিছানায়

2026-05-10T18:41:51+00:00
2026-05-10T18:41:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকছড়িতে মাকড়সার কামড়ে যুবকের মৃত্যু
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৬:৪১ পিএম   (ভিজিট : ৩৯)
মাকড়সার কামড়ে যুবকের মৃত্যু
X

মাকড়সার কামড়ে যুবকের মৃত্যু

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে মাকড়সার কামড়ে মো. ইব্রাহীম নামের এক যুবক মৃত্যুবরণ করেছে।

শনিবার (৯ মে) রাতে নিজ ঘরের বিছানায় ঘুমন্ত অবস্থায় এ ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পরিবারের দাবি, গভীর রাতে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত কালো মাকড়সা তার ঘাড়ে কামড় দেয়। পরে অসুস্থ হয়ে অবস্থায় সকালে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইব্রাহীম উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের (৩ নম্বর ওয়ার্ড) খাড়িছড়া এলাকার বাসিন্দা ইউনুছ মিয়ার ছেলে ও তিন সন্তানের জনক।
 
ঘটনাস্থলে তার ঘাড়ের পাশেই একটি কালো মাকড়সাও পাওয়া গেছে বলে জানিয়েছে স্বজনরা।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার ঘাড়ের পাশে কিছুটা লালচে ফোলা দাগ দেখা গেলেও স্পষ্ট ক্ষতচিহ্ন ছিল না। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজন চিকিৎসাবিজ্ঞানভিত্তিক পরীক্ষা ও তদন্ত। কারণ বিশ্বে কিছু বিষাক্ত মাকড়সা মানুষের জন্য প্রাণঘাতী হলেও এমন ঘটনা অত্যন্ত বিরল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy