৫৮ মাস ক্ষমতায় আছি, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে: এমপি মোবাশ্বের

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

সারাবাংলা

কুমিল্লার নাঙ্গলকোটে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিতর্কিত মন্তব্য করেছেন কুমিল্লা-১০ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম

2026-05-10T19:08:43+00:00
2026-05-10T19:08:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৫৮ মাস ক্ষমতায় আছি, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে: এমপি মোবাশ্বের
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৭:০৮ পিএম   (ভিজিট : ৯০)
এমপি মোবাশ্বের
X

এমপি মোবাশ্বের

কুমিল্লার নাঙ্গলকোটে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিতর্কিত মন্তব্য করেছেন কুমিল্লা-১০ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।

সভায় তিনি কয়েকজন সাংবাদিককে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে।’

শুক্রবার (৮ মে) দুপুরে নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, ‘আমি আপনাদের সহযোগিতায় এমপি হই নাই। গত ১৭ বছরে আপনাদের কাউকে নাঙ্গলকোট নিয়ে একটা নিউজ করতে দেখি নাই। সুতরাং ৫৮ মাস আমার ক্ষমতা আছে। আমি যেভাবে চাই, সেভাবে চলতে হবে।’

এ সময় তিনি নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লাকে লক্ষ্য করে একাধিকবার ‘ফ্যাসিস্টের দোসর’ বলে মন্তব্য করেন। উপস্থিত সাংবাদিকদের অভিযোগ, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। বরং একপর্যায়ে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলা হয়।

সভায় অন্য সাংবাদিকরা কথা বলতে চাইলে এমপি তাদেরও কড়া ভাষায় থামিয়ে দেন বলে অভিযোগ ওঠে। তিনি বলেন, তার সিদ্ধান্ত সবাইকে মেনে চলতে হবে। এ নিয়ে সংবাদ প্রকাশ করলে ‘দেখে নেওয়া হবে’ বলেও হুঁশিয়ারি দেন তিনি।

একপর্যায়ে সাংবাদিক মাঈন উদ্দিন দুলালকে উদ্দেশ করে মোবাশ্বের আলম বলেন, ‘ওনিও তথাকথিত বিএনপি। আমি এমপি হওয়ার পথে ছিলাম, উনি হাদিয়ার জন্য ফোন করেছেন। পরে আমি ওনাকে ব্লক মেরেছি।

পাশে বসা আরও দুই সাংবাদিককে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এখানে জামায়াতের আড্ডাখানা আছে। সব জেনেশুনেই আজকে বিষপান করতে বসছি।’

সভায় বক্তব্য দিতে চাইলেও নাঙ্গলকোট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জনিসহ আরও কয়েকজন সাংবাদিককে থামিয়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সময় নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরতে চাইলেও ‘সবুজ পত্র’ সম্পাদক জামাল উদ্দিন স্বপনকে কথা বলতে দেওয়া হয়নি।

মোবাশ্বের আলম ভূঁইয়া আরও বলেন, নাঙ্গলকোট প্রেসক্লাব পুনর্গঠন করা হবে এবং সাংবাদিক হওয়ার যোগ্যতা যাচাই করে সদস্যপদ দেওয়া হবে। এ জন্য নতুন গঠনতন্ত্র তৈরির কথাও জানান তিনি।

সভায় এমপির এমন বক্তব্য ও আচরণে উপস্থিত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। যদিও পরিস্থিতি বিবেচনায় অনেকে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাননি। পরে স্থানীয় সাংবাদিক সমাজ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এমপির বক্তব্যের নিন্দা জানিয়েছে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার কোনো অতিরিক্ত বক্তব্য পাওয়া যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy