আটোয়ারীতে অনলাইন ক্যাসিনো জুয়াড়ি আটক

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ের আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারুকে আটক করেছে পুলিশ। অনলাইন ক্যাসিনো জুয়ারু উপজেলার ঝলঝলি উলারচাপ গ্রামের জনৈক মোঃ

2026-05-10T19:50:37+00:00
2026-05-10T19:50:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আটোয়ারীতে অনলাইন ক্যাসিনো জুয়াড়ি আটক
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৭:৫০ পিএম   (ভিজিট : ২১২)
অনলাইন ক্যাসিনো জুয়াড়ি
X

অনলাইন ক্যাসিনো জুয়াড়ি

পঞ্চগড়ের আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারুকে আটক করেছে পুলিশ। অনলাইন ক্যাসিনো জুয়ারু উপজেলার ঝলঝলি উলারচাপ গ্রামের জনৈক মোঃ সিদ্দিকুর রহমানের পুত্র বজলুর রহমান বাঁধন (৩০)। 

পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার রাতে থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে ওই ইউনিয়নের ভাদুর দোয়ার তিন রাস্তার মোড়ে মোবাইলে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করে। রবিবার বাঁধনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। 

এ প্রসঙ্গে আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান সত্যতা নিশ্চিৎ করে বলেন, অনলাইন জুয়ারু বাঁধনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২০(২) ধারায় (অনলাইন ক্যাসিনো/জুয়া) আটোয়ারী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। যাহার মামলা নম্বর-১০, তারিখ ১০মে ২০২৬খ্রি:। 

তিনি আরো বলেন, মাদক এবং জুয়ার বিরুদ্ধে আটোয়ারী থানা পুলিশ সর্বদাই জিরো টলারেন্স নীতিকে অগ্রাধিকার দিয়ে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছেন। মাদক এবং জুয়া প্রতিরোধে পুলিশ সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন এ প্রতিনিধির মাধ্যমে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy