সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জের সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নে বজ্রপাতে আখি (১৫) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার বিকেল চারটার দিকে উপজেলার

2026-05-10T19:53:21+00:00
2026-05-10T19:53:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৭:৫৩ পিএম   (ভিজিট : ৭৮)
সুনামগঞ্জে বজ্রপাত
X

সুনামগঞ্জে বজ্রপাত

সুনামগঞ্জের সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নে বজ্রপাতে আখি (১৫) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার বিকেল চারটার দিকে উপজেলার নলুয়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আখি ওই গ্রামের জাহির উদ্দিনের মেয়ে এবং ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় তাদের ঘরের সামনে খোলায় শুকানোর জন্য ধান রোদে দেওয়া ছিল। বৃষ্টি নামতে শুরু করলে ধান ভিজে যাওয়ার আশঙ্কায় আখি দ্রুত সেগুলো গোছাতে যায়। ধান সরানোর একপর্যায়ে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় সে।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার প্রস্তুতি নিলেও তার আগেই আখির মৃত্যু হয়। হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম শুরু হয়। গ্রামের মানুষও ঘটনাস্থলে ভিড় করেন এবং এমন মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। আখি শান্ত স্বভাবের ও মেধাবী শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, “বজ্রপাতে এক স্কুলছাত্রীর মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy