খেলাধুলার ক্ষেত্রে সাতক্ষীরা উর্বর ভূমি: জেলা প্রশাসক

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে

2026-05-10T20:10:35+00:00
2026-05-10T20:10:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খেলাধুলার ক্ষেত্রে সাতক্ষীরা উর্বর ভূমি: জেলা প্রশাসক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৮:১০ পিএম   (ভিজিট : ৩৭)
জেলা প্রশাসক
X

জেলা প্রশাসক

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী  শুরু হওয়া বহুল প্রতীক্ষিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বিঞ্চুপদ পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, মাদক থেকে শিক্ষার্থীদের বিরত রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলার ক্ষেত্রে সাতক্ষীরা উর্বর ভূমি। আজকের যারা বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করে জয়লাভ করেছে, তারা আগামীতে সাতক্ষীরাসহ সারা বাংলাদেশে ক্রীড়া ক্ষেত্রে নেতৃত্ব দেবেন ।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস,  সাতক্ষীরার  অতিরিক্ত  জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা   মো.আসাদুজ্জামান,  সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত,   জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান,জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু প্রমুখ। এসময় জেলা প্রশাসন ও সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা , ক্রীড়া সংস্থা ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খেলায় ৮ টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অথিবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করে জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী  মো. মনিরুজ্জামান।  









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy