কুতুবপুর রাখিবাজার এলাকায় এই ঘটনা ঘটে

অনলাইন ডেস্ক

রাজধানী

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় আবারও একটি বাসায় গ্যাস বিস্ফোরণে এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

2026-05-11T10:56:53+00:00
2026-05-11T10:56:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪জন দগ্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১০:৫৬ এএম   (ভিজিট : ৭৯)
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-ফাইল ছবি
X

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় আবারও একটি বাসায় গ্যাস বিস্ফোরণে এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- আব্দুল কাদের (৫০) ও তার তিন ছেলে মেহেদী (১৭), সাকিব (১৬ ও তার জমজ ভাই রাকিব (১৬)। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার শিবু মার্কেটের পাশে কুতুবপুর রাখিবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. ফারুক জানান, একতলা ভবনটিতে ভাড়া থাকেন আব্দুল কাদেরের পরিবার। তার তিন ছেলে এবং স্ত্রীকে নিয়ে বসবাস করেন। সোমবার সকালে তাদের বাসায় বিকট একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষ জেগে ওঠে। তখন সবাই দৌড়ে গিয়ে দেখেন, ওই বাড়িটির দরজা, জানলা ভেঙে পড়েছে। ঘরের ভেতর থেকে দগ্ধ অবস্থায় একে একে বের হচ্ছেন। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

তিনি জানান, ধারণা করা হচ্ছে, ওই বাসার গ্যাস লিকেজ হয়ে জমে থাকা গ্যাস থেকে অথবা ফ্রিজের কম্প্রেসার থেকে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে এটি কেউই নিশ্চিতভাবে বলতে পারছে না।

জানা যায়, আব্দুল কাদের অটোরিকশাচালক। তার ছেলে মেহেদি হালিম বিক্রেতা, সাকিব একটি কারখানায় কাজ করে এবং রাকিব চটপটি বিক্রি করেন। ঘটনার সময় ৩ ছেলে ও বাবা ঘুমিয়েছিলেন। তাদের মা রান্নার কাজের জন্য পানি সংগ্রহ করতে ঘরের বাইরে ছিলেন। তখনই এই দুর্ঘটনা ঘটলে ভাগ্যক্রমে বেঁচে যান তিনি।

এদিকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ, মেহেদীর ১৮, সাকিবের ১৭ ও রাকিবের ২৫ শতাংশ পুড়ে গেছে। মেহেদী ও রাকিবের শ্বাসনালীও দগ্ধ হয়েছে। তাদের চারজনের অবস্থাই গুরুতর। ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।




  বিষয়:   নারায়ণগঞ্জ  ফতুল্লা  গ্যাস বিস্ফোরণ 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy