লোহাগড়ায় নদীতে গোসল করতে গিয়ে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী নিখোঁজ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের নতুনপাড়া এলাকায় মধুমতী নদীতে গোসল করতে গিয়ে সীমা খানম (১৪) নামে

2026-05-11T10:57:47+00:00
2026-05-11T10:57:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় নদীতে গোসল করতে গিয়ে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী নিখোঁজ
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১০:৫৭ এএম   (ভিজিট : ২৫)
লোহাগড়ায় নদীতে গোসল করতে গিয়ে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী নিখোঁজ
X

লোহাগড়ায় নদীতে গোসল করতে গিয়ে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী নিখোঁজ

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের নতুনপাড়া এলাকায় মধুমতী নদীতে গোসল করতে গিয়ে সীমা খানম (১৪) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। 

রোববার (১০ মে) বেলা ৩টার দিকে মধুমতী নদীতে এ ঘটনা ঘটে। কোটাকোল ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী সীমা খানম পাশ্ববর্তী ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে ঘাঘা গ্রামের নতুনপাড়ায় তার নানী বাড়িতে থাকতো। 

স্থানীয় সূত্রে জানা গেছে , সীমা তার নানীর সঙ্গে মধুমতী নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও সীমার কোন সন্ধান পায়নি। পরবর্তীতে লোহাগড়া ফায়ার সার্ভিস ষ্টেশনকে খবর দিলে ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সোহাগ উজ্জামানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। 

লোহাগড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সোহাগ উজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ঘটনা অবহিত করা হয়েছে এবং সোমবার সকালে খুলনা থেকে আগত ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করবে বলে জানান এই কর্মকর্তা।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy