চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারি করায় একজনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সারাবাংলা

​ভুয়া ওয়ারিশ সনদ ব্যবহার করে অন্যের জমি নিজের নামে নামজারি (মিউটেশন) করার অপরাধে চাঁপাইনবাবগঞ্জে একজনকে কারাদণ্ড প্রদান করেছে

2026-05-11T11:16:15+00:00
2026-05-11T11:16:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারি করায় একজনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১১:১৬ এএম   (ভিজিট : ৭১)
চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারি করায় একজনের কারাদণ্ড
X

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারি করায় একজনের কারাদণ্ড

​ভুয়া ওয়ারিশ সনদ ব্যবহার করে অন্যের জমি নিজের নামে নামজারি (মিউটেশন) করার অপরাধে চাঁপাইনবাবগঞ্জে একজনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোঃ আব্দুস সাত্তার। তিনি সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর মিয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
​রোববার (১০ মে) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, অভিযুক্ত আব্দুস সাত্তার জাল জালিয়াতির আশ্রয় নিয়ে একটি ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করেন। সেই সনদ ব্যবহার করে তিনি অবৈধভাবে অন্যের মালিকানাধীন জমি নিজের নামে নামজারি করার চেষ্টা করছিলেন। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ​সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ একরামুল হক নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। জালিয়াতির অপরাধে তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আইনগত প্রক্রিয়ায় জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
​এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ একরামুল হক নাহিদ জানান, ​ভূমি সংক্রান্ত যেকোনো ধরনের জালিয়াতি বা প্রতারণা রোধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। সরকারি কাজে বিঘ্ন ঘটানো বা ভুয়া নথি ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের জমি আত্মসাতের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। এই ধরনের প্রতারণা রুখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​ভূমি অফিস সূত্রে জানানো হয়েছে, সাধারণ মানুষকে হয়রানি মুক্ত রাখতে এবং ভূমিসেবা স্বচ্ছ করতে এ ধরনের কঠোর তদারকি নিয়মিত পরিচালনা করা হবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy