শার্শায় কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

শহিদ জয়, যশোর

সারাবাংলা

যশোর সাতক্ষীরা সড়কের শার্শা উপজেলার উলসীতে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।আজ সোমবার (১১ মে)

2026-05-11T11:24:57+00:00
2026-05-11T11:38:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শার্শায় কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
শহিদ জয়, যশোর
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১১:২৪ এএম  আপডেট: ১১.০৫.২০২৬ ১১:৩৮ এএম  (ভিজিট : ৪৬)
যশোর শার্শার উলশীতে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
X

যশোর শার্শার উলশীতে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

যশোর সাতক্ষীরা সড়কের শার্শা উপজেলার উলসীতে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। 

আজ সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে যশোর নাভারন সাতক্ষীরা সড়কের উলসীর খাজুরা গ্রামের কেবি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহীনুর রহমান (৩৫) ও তোজাম্মেল হোসেন (৪২)। শাহীনুর রহমান শার্শা উপজেলার উলাশি খালপাড় এলাকার জুলফিকার সিদ্দিকের ছেলে ও তোজাম্মেল হোসেন একই এলাকার মৃত আতিয়ার গাইনের ছেলে।

শার্শা থানার পুলিশ জানায়, নাভারন থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো-ট-২০-৭৪৪২) সঙ্গে উলশী থেকে নাভারনগামী একটি প্লাটিনা মোটরসাইকেলের (সাতক্ষীরা-হ-১৩-৮১৬৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাহীনুর রহমান ঘটনাস্থলেই নিহত হন।

গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের আরোহী তোজাম্মেল হোসেনকে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর শরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি যশোরের বাইরে আসছি সাক্ষী দিতে। সড়ক দুর্ঘটনার বিষয়টি শুনেছি তবে বিস্তারিত আমার জানা নেই। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy