শার্শায় ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

শার্শা (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

যশোরের শার্শায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ ফিরোজ সাগর (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (১০ মে) রাত

2026-05-11T11:28:22+00:00
2026-05-11T11:28:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শার্শায় ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১১:২৮ এএম   (ভিজিট : ১১৭)
শার্শায় ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
X

শার্শায় ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

যশোরের শার্শায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ ফিরোজ সাগর (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে শার্শা থানার শ্যামলাগাছি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই (নিঃ) মোঃ সবুজ গাজীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ টিম এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। 

এসময় শার্শা ইউনিয়নের শ্যামলাগাছি গ্রামের আশরাফুলের ইজিবাইক গ্যারেজের সামনে শার্শা-যশোর মহাসড়কের ওপর সন্দেহভাজন হিসেবে ফিরোজ সাগরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ফিরোজ সাগর শ্যামলাগাছি (ত্রিমোহনী) এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকাভুক্ত করা হয়েছে এবং এ ঘটনায় শার্শা থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান, মাদক নির্মূলে শার্শা থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy