মধুখালীতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধি

সারাবাংলা

মধুখালীতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর সাথে উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপির অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় গণপ্রজাতন্ত্রী

2026-05-11T12:44:36+00:00
2026-05-11T12:44:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মধুখালীতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মধুখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১২:৪৪ পিএম   (ভিজিট : ২৮)
মধুখালীতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত
X

মধুখালীতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুখালীতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর সাথে উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপির অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (এমপি) বলেছেন, দেশ এই সমাজ নতুন প্রজন্ম নতুন ধরনের রাজনীতি চাচ্ছে। নতুন রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের রাজনীতি। শুধু মুখে নয় প্রকৃত অর্থে মানুষের কল্যাণে কাজ করতে হবে।  

রোববার (১০ মে) বিকাল ৫টায় ফরিদপুরের মধুখালী মাল্টিপারপাস হলরুমে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, রাজনীতিকে যদি আমরা ব্যবসায়িক কাজে লাগাই, যদি আমরা নিজের স্বার্থের কাজে লাগাই সেটা হবে ভুল। সেই ভুলের ফাঁদে আমরা যেন পা না দেই। আমাদের নতুন একটি সমাজ ঘরে তুলতে হবে। যে সমাজটা ফ্যাসিবাদী শাসনের কারণে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই রাষ্ট্রটা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের গড়ে তুলতে হবে। 

সভায় মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার মোল্লার সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর ১ আসনের সাবেক এমপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  মধুখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়, শরিফুল ইসলাম ফকির,  উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মুন্নু,সদস্য সচিব  শিমুল বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক এসএম মুক্তার হোসেন মুক্তার, সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান কালা, সদস্য সচিব রায়হান মোল্লা, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, সদস্য সচিব সাদ্দাম আরিফিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রজব হোসেন, সদস্য সচিব রেদওয়ান আবেদিন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy