গোপালগঞ্জের উন্নয়ন পরিকল্পনা নিয়ে স্থানীয় সরকার বিভাগের বৈঠক অনুষ্ঠিত

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে স্থানীয় সরকার বিভাগের আয়োজনে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১০ মে)

2026-05-11T12:48:32+00:00
2026-05-11T12:48:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোপালগঞ্জের উন্নয়ন পরিকল্পনা নিয়ে স্থানীয় সরকার বিভাগের বৈঠক অনুষ্ঠিত
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১২:৪৮ পিএম   (ভিজিট : ৫৫)
গোপালগঞ্জের উন্নয়ন পরিকল্পনা নিয়ে স্থানীয় সরকার বিভাগের বৈঠক অনুষ্ঠিত
X

গোপালগঞ্জের উন্নয়ন পরিকল্পনা নিয়ে স্থানীয় সরকার বিভাগের বৈঠক অনুষ্ঠিত

গোপালগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে স্থানীয় সরকার বিভাগের আয়োজনে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১০ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এ বৈঠকে জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথির দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ায় তিনি সভায় উপস্থিত থাকতে পারেননি।

বৈঠকে অংশ নেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। 

এ সময় তারা নিজ নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন চাহিদা ও অগ্রাধিকারমূলক প্রকল্পের বিষয় তুলে ধরেন। পাশাপাশি প্রকল্প বাস্তবায়ন দ্রুততর করতে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তব্য দিতে গিয়ে সচিব মো. শহীদুল হাসান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জকে দেশের অন্যান্য জেলার মতো সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের আওতায় আনার ঘোষণা দিয়েছেন।  সেই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যেই জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড পর্যালোচনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নির্ধারণে এই সভার আয়োজন করা হয়েছে।

বৈঠকে জেলার বিভিন্ন চলমান প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনার দিকগুলো তুলে ধরা হয়। পরে আলোচনার ভিত্তিতে সচিব সংশ্লিষ্ট প্রকল্পগুলোকে আরও কার্যকর, গতিশীল ও সময়োপযোগীভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সমন্বয় ও পরিবর্তনের পরামর্শ দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুল আউয়াল, গোপালগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হকসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিচালকরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy