প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১২:৫৪ পিএম (ভিজিট : ২৬)

X
ঘোড়াঘাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত
দিনাজপুরের ঘোড়াঘাটে রানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের আয়োজনে সরকারের সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মাতা মরহুমা বেগম জেবুন্নেছার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে কলেজের সেমিনার কক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় মরহুমা বেগম জেবুন্নেছার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কলেজের সহকারি অধ্যাপক মোঃ আফজাল হোসেন মাহমুদ।
অনুষ্ঠানে রানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান চৌধুরী, উপাধ্যক্ষ মো. হাফিজুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. জাকারিয়া, শিক্ষক প্রতিনিধি মো.শহিদুল ইসলাম ও এটিএম মাফিজুল ইসলাম, প্রভাষক রুবেল খন্দকারসহ কলেজের শিক্ষক- কর্মচারী উপস্থিত ছিলেন।