গলাচিপায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপা কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবিতে প্রতিবাদী মানববন্ধন করা হয়েছে।আজ

2026-05-11T13:12:16+00:00
2026-05-11T13:14:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলাচিপায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১:১২ পিএম  আপডেট: ১১.০৫.২০২৬ ১:১৪ পিএম  (ভিজিট : ৫৩)
গলাচিপায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা নিশ্চিতের দাবিতে মানববন্ধন
X

গলাচিপায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর গলাচিপা কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবিতে প্রতিবাদী মানববন্ধন করা হয়েছে।

আজ সোমবার (১১ মে) সকাল ৯টায়  গলাচিপা হাসপাতাল রোড এলাকায় প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন ফারিয়া’ (ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন)- সভাপতি মো.জাহিদুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম আরিফ। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,  ম্যানেজার ফোরামের সভাপতি মো. ফিরোজ খান, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, সদস্য মো. হুমায়ুন কবির।  

মানববন্ধন তারা বলেন, আমরা দালাল নই, আমরা চাকরি করি। বৈজ্ঞানিকভাবে রোগ নির্মূলে কোম্পানির ওষুধ সম্পর্কে চিকিৎসকদের তথ্য প্রদান করি।

বক্তারা বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় একটি খাত। এ শিল্পে নিয়োজিত প্রায় তিন লাখ দক্ষ ও শিক্ষিত প্রতিনিধি দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

তারা সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকদের নতুন ওষুধের কার্যকারিতা, ডোজ ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আধুনিক তথ্য সরবরাহ করে রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করছেন। শহর থেকে প্রান্তিক পর্যায় পর্যন্ত ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করতেও তাদের অবদান গুরুত্বপূর্ণ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় তারা অপমান ও মানসিক নিগ্রহের শিকার হচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে তাদের অবমাননাকরভাবে ‘দালাল’ হিসেবে অভিহিত করা হয়, যা তাদের ব্যক্তিগত ও সামাজিক মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষুন্ন করছে। এর ফলে এসব পেশাজীবী ও তাদের পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন বলেও উল্লেখ করা হয়।

সরকারের কাছে তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ নিশ্চিত করা এবং একটি নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও কার্যকর ব্যবস্থা গ্রহণ।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি ও কার্যকর পদক্ষেপে তাদের পেশার সম্মান পুনরুদ্ধার হবে, যা দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে আরও গতিশীল ভূমিকা রাখতে সহায়ক হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy