রামগতিতে ফারিয়ার মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রামগতিতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়ার) মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (১২মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে

2026-05-11T13:21:26+00:00
2026-05-11T13:21:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামগতিতে ফারিয়ার মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১:২১ পিএম   (ভিজিট : ৪৭)
রামগতিতে ফারিয়ার মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
X

রামগতিতে ফারিয়ার মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রামগতিতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়ার) মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (১২মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। 

ফারিয়া রামগতি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফারিয়া রামগতি উপজেলা শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিলাদ হোসেন, সেক্রেটারি ম্যানেজার ফোরাম নজরুল ইসলা মাসুদ। 

এসময় বক্তারা বলেন দেশের ওষুধ শিল্প বর্তমানে অর্থনীতির অন্যতম অগ্রণী কোনময় খাত যেখানে প্রায় ৩ লক্ষাদিক দক্ষ ও শিক্ষিত প্রতিনিধি নিষ্ঠাও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। উচ্চ শিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত ও সুশৃংখল পেশাজীবী এবং দেশের প্রচলিত আইন নীতিমালার প্রতি পরিপূর্ণ শ্রদ্ধাশীল পেশাগত দায়িত্ব হিসেবে সরকারি বেসরকারি ক্লিনিক ওর ডায়গনস্টিক সেন্টারে নিয়মিত ভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। এছাড়া আধুনিক চিকিৎসা সর্বশেষ তথ্য নতুন ওষুধের কার্যকারিতা পার্শ্বপ্রতিক্রিয়া ও সঠিক ব্যবহার বিধি বিষয়ে অবহিত করে থাকেন পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম ক্যাম্পেন ও সেমিনার আয়োজনের মাধ্যমে জনগণের মাঝে  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত অবমাননা কর শব্দ (দালাল) ও মর্যাদা ক্ষুন্ন কর শব্দ শুনতে হচ্ছে এসব মানহানি কর ও অসম্মানজনক শব্দচয়নে আমাদের পরিবারবর্গ মানসিকভাবে বিপর্যস্ত, দেশের বিভিন্ন জায়গায় আইন-শৃঙ্খলা বাহিনী দ্বারা হয়রানি বন্ধের দাবি জানান। 

তারা মাননীয় প্রধানমন্ত্রী নিকট ঔষধ কোম্পানিতে কর্মরত এসব রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা কর্ম ক্ষেত্রে সম্মানজনক আচরণ নিশ্চিতকরণ এবং নিরাপদ সুষ্ঠু পরিবেশসহ নীতিমালা প্রণয়ন ও কার্যকরের দাবি জানান। যাতে তারা দেশের স্বাস্থ্য খাতে আরো গতিশীল ভূমিকা রাখতে পারেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy