আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশের দাবীতে পঞ্চগড়ের আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আটোয়ারী ফারিয়া

2026-05-11T14:08:10+00:00
2026-05-11T14:08:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের মানববন্ধন অনুষ্ঠিত
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ২:০৮ পিএম   (ভিজিট : ৬২)
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের মানববন্ধন অনুষ্ঠিত
X

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের মানববন্ধন অনুষ্ঠিত

পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশের দাবীতে পঞ্চগড়ের আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আটোয়ারী ফারিয়া এর আয়োজনে সোমবার (১১ মে) সকালে পরিষদের সামনে আটোয়ারী-রুহিয়া সড়কে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল। 

প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য রাখেন আটোয়ারী ফারিয়া’র সভাপতি মোঃ সাইফুল হক, সহ-সভাপতি মোঃ ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ ইউনুস পাটোয়ারী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আতা ও মোঃ আজহারুল ইসলাম প্রমূখ। 

উল্লেখ্য, সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সম-পরিমান বেতন নির্ধারন, চাকরির নিরাপত্বা ও নিশ্চয়তা বিধান সহ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএ/ডিএ সহ অন্যান্য ভাতাদি প্রদান ও বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) কে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদানের দাবীতেই সারাদেশে একযোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy