শেরপুরে আশা'র চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করতে শেরপুরে চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।রবিবার শহরের নিউ মার্কেটে নিউ

2026-05-11T14:23:30+00:00
2026-05-11T14:23:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে আশা'র চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ২:২৩ পিএম   (ভিজিট : ৫১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করতে শেরপুরে চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার শহরের নিউ মার্কেটে নিউ আলীশান চাইনিজ রেস্টুরেন্টের কনফারেন্সে কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে আশা শেরপুর জেলা।

আশা শেরপুরের ডিএম সুদীপ্ত সাহা'র সভাপতিত্বে প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি শেরপুরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

এছাড়াও প্রশিক্ষক হিসেবে শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, আশা গাজীপুরের টেকনিক্যাল কর্মকর্তা (এগ্রি) মো. আশিকুর রহমান, শেরপুর সদর অঞ্চলের এসআরএম মো. শহিদুল্লাহ, শেরপুর সদর-১ এর শাখা ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল মাঈন প্রমুখ।

প্রশিক্ষণে জেলার ৫টি উপজেলার ৩০জন কৃষক ও কৃষাণীরা অংশ নেন। এতে নিরাপদ সবজি চাষের কৌশল, জৈব সার ব্যবহার, কীটনাশকের সঠিক প্রয়োগ এবং স্বাস্থ্যসম্মত কৃষি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব চাষাবাদে উদ্বুদ্ধ করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। অংশগ্রহণকারীরাও এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও উপকারী বলে মন্তব্য করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy