নেত্রকোনার বারহাট্টায় ফারিয়ার উদ্দ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার বারহাট্টায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১১

2026-05-11T15:05:37+00:00
2026-05-11T15:05:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নেত্রকোনার বারহাট্টায় ফারিয়ার উদ্দ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৩:০৫ পিএম   (ভিজিট : ৬৯)
নেত্রকোনার বারহাট্টায় ফারিয়ার উদ্দ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
X

নেত্রকোনার বারহাট্টায় ফারিয়ার উদ্দ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

নেত্রকোনার বারহাট্টায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১১ মে) সকাল ১১টায় উপজেলা প্রেসক্লাবের সামনে বারহাট্টা উপজেলা ফারিয়ার আয়োজনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বারহাট্টা উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলি তালুকদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ভারপ্রাপ্ত  সভাপতি জসিম উদ্দিন তালুকদার , সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক রঞ্জু,সহ সাংগঠনিক মোঃ হিরা মিয়া,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক, সহ সাংগঠনিক মোঃ আসলাম উদ্দিন,সহ সাংগঠনিক মোঃ সহ প্রমুখ।
 
বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নয়; তারা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ অংশ। ওষুধ শিল্প ও জনস্বাস্থ্য খাতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিভিন্ন সময় হয়রানি ও অপমানজনক আচরণের শিকার হতে হয়। তাই তাদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তারা।

মানববন্ধনে শতাধিক ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অংশ নেন। এসময় তারা পেশার স্বীকৃতি ও সম্মান রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy