আশুলিয়ায় বন্ধুকে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার আশুলিয়ায় পারভেজ হোসেন (২৬) নামের এক বন্ধুকে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা করে তার বন্ধু শাহাদাৎ হোসেন

2026-05-11T16:18:32+00:00
2026-05-11T16:18:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আশুলিয়ায় বন্ধুকে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৪:১৮ পিএম   (ভিজিট : ২৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

ঢাকার আশুলিয়ায় পারভেজ হোসেন (২৬) নামের এক বন্ধুকে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা করে তার বন্ধু শাহাদাৎ হোসেন (২৫)। ঘটনার পর পরই ঘাতক বন্ধু শাহাদাৎ পালিয়ে গেলে তার বাবা, মা ও ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন পুলিশ। 

সোমবার দুপুরে এবিষয়ে নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ। এরআগে রোববার রাত সাড়ে ১১ টার দিকে আশুলিয়ার কোনাপাড়া এলাকার হাজী জয়নালের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। 

নিহত পারভেজ হোসেন শেরপুরের নকলা উপজেলার রাণীগাঁও গ্রামের আজাহার আলীর ছেলে। সে আশুলিয়ার গোহাইলবাড়ি মেশিনপাড় এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করতো। 

ঘাতক শাহাদাৎ গাইবান্ধা সদর থানার কলাইহাটি কুমাড়পাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। তারা সকলেই আশুলিয়ার কোনাপাড়া এলাকার হাজী জয়নালের বাড়িতে ভাড়া বাসায় থাকতো।  

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১১ টার দিকে শাহাদাৎ তার বন্ধু পারভেজকে বাসায় ডেকে আনেন। পরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে শাহাদাত উত্তেজিত হয়ে ঘরে থাকা ধারালো দাঁ দিয়ে পেছন থেকে কোপ দিয়ে পালিয়ে যায়। এতে পারভেজ গুরুতর আহত হয় এবং পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ঘাতক শাহাদাতের বাবা আলমগীর হোসেন, মা শাহিদা আক্তার এবং ভাই শাহিন হোসেনকে আটক করা হয়। 

এব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়ণা তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতকের মা, বাবা এবং ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সেই সাথে ঘাতক শাহাদাৎকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy