চট্টগ্রাম নগরীতে কোরবানি উপলক্ষে বসছে ছয় পশুর হাট

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম নগরীতে ৬টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসানোর অনুমতি দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।অন্যদিকে

2026-05-11T16:21:34+00:00
2026-05-11T16:21:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম নগরীতে কোরবানি উপলক্ষে বসছে ছয় পশুর হাট
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৪:২১ পিএম   (ভিজিট : ১২৯)
ফাইল ছবি
X

ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম নগরীতে ৬টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসানোর অনুমতি দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

অন্যদিকে ছয়টি হাটের মধ্যে ৩টি হাট ইজারা প্রদানের জন্য দরপত্র আহ্বান করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক আদেশ থেকে জানা যায়, স্থানীয় জনসাধারণের চাহিদা ও পুলিশ কমিশনারের মতামতের ভিত্তিতে ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২৫’ অনুযায়ী আগামী ১৯ মে থেকে ২৮ মে ২০২৬ পর্যন্ত ১০ দিনের জন্য এসব হাট বসবে। 

অনুমোদিত ৬টি স্থানের মধ্যে রয়েছে-৬ নম্বর ওয়ার্ডের কর্ণফুলী গরুর বাজার (নুর নগর হাউজিং এস্টেট), ৪০ নম্বর ওয়ার্ডের পূর্ব হোসেন আহম্মদ পাড়া টিএসপি মাঠ, একই ওয়ার্ডের মুসলিমাবাদ রোডে সিআইপি জসিমের খালি মাঠ, ৩ নম্বর ওয়ার্ডের ওয়াজেদিয়া মোড়, ৩৯ নম্বর ওয়ার্ডের আউটার রিং রোডের সিডিএ বালুর মাঠ এবং ৩৭ নম্বর ওয়ার্ডের মধ্যম হালিশহরের মুনির নগর আনন্দ বাজার সংলগ্ন খালি জায়গা।

জেলা প্রশাসনের শর্তানুযায়ী, প্রধান সড়ক থেকে অন্তত ১০০ গজ দূরে হাট বসাতে হবে এবং কোনো অবস্থাতেই যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না। হাটের বাইরে বা রাস্তায় পশু রাখা যাবে না। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy