প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৪:৩৩ পিএম (ভিজিট : ৬৮)

X
ফাইল ছবি
নেত্রকোনার বারহাট্টায় থানা পুলিশের বিশেষ অভিযানে মানিক(৩৫) নামের একজনকে আটক করা হয়েছে ।
রোববার রাতে উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি এলাকা থেকে থাকে আটক করা হয়।আটক হওয়া ব্যক্তি ওই এলাকার বজলুর রহমানের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ০৮ মে আদালত হইতে ইস্যুকৃত ওয়ারেন্ট মূলে পুলিশ মানিককে ধরতে গেলে সে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ কেন তাকে ধরতে গেল সেই কারণে মামলার বাদী সাইকুল মিয়া কে কুপিয়ে গুরতর জখম করে।তার প্রেক্ষিতে আমরা গত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হই।মানিকের বিরুদ্ধে মারামারি, দ্রুত বিচার,ধর্ষণ সহ মোট ৯ টি মামলা বিচারাধীন রয়েছে।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ চম্পক দাম জানান, মানিক চিরাম ইউনিয়নের নৈহাটি এলাকার চিহ্নিত অপরাধী।এলাকার বহু অপরাধের হোতা সে।এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা করতে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।