সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন, তবে এখনই মিলছে না মুক্তি

বুলেটিন ডেস্ক

আইন-আদালত

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।শাকিল আহমেদকে পাঁচটি

2026-05-11T17:24:53+00:00
2026-05-11T17:24:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন, তবে এখনই মিলছে না মুক্তি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৫:২৪ পিএম   (ভিজিট : ৭১)
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন, তবে এখনই মিলছে না মুক্তি
X

সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন, তবে এখনই মিলছে না মুক্তি

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

শাকিল আহমেদকে পাঁচটি মামলায় এবং ফারজানা রুপাকে ছয়টি মামলায় জামিন দেন আদালত। তবে তাদের প্রত্যেকের একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করেছেন আদালত। ফলে এখনই তারা মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এ আদেশ দেন।

এ মামলায় আসামি পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী ও তেজগাঁও থানায় সাংবাদিক শাকিল আহমেদকে ৬টি এবং ফারজানা রুপাকে ৭টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। হাইকোর্ট শাকিল আহমেদকে পাঁচ মামলা ও ফারজানা রুপাকে ছয় মামলায় জামিন দিয়েছেন আর একটিতে রুল জারি করেছেন। সেই মামলায় দুজনই আসামি।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy