মুকসুদপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পরিদর্শনে ইউএনও

মোঃ নিয়ামুল ইসলাম, মুকসুদপুর

সারাবাংলা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানি ইউনিয়নের বরমপাল্টা গ্রামে গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে

2026-05-11T18:06:08+00:00
2026-05-11T18:06:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুকসুদপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পরিদর্শনে ইউএনও
মোঃ নিয়ামুল ইসলাম, মুকসুদপুর
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:০৬ পিএম   (ভিজিট : ৪৬)
পুড়ে ছাই ৭ বসতঘর
X

পুড়ে ছাই ৭ বসতঘর

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানি ইউনিয়নের বরমপাল্টা গ্রামে গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই চারটি পরিবারের সাতটি বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় অল্প সময়ের মধ্যেই ঘরগুলো সম্পূর্ণ পুড়ে যায়।

এলাকাবাসী জানান, হঠাৎ একটি ঘর থেকে আগুনের ধোঁয়া দেখা দিলে স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। তবে দাহ্য উপকরণ বেশি থাকায় আগুন দ্রুত আশপাশের ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই পরিবারের সদস্যদের বহু প্রয়োজনীয় মালামাল ও ঘরবাড়ি আগুনে ভস্মীভূত হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ বিএনপির অন্যান্য নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

তাৎক্ষণিক সহায়তা হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্গত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে নতুন ঘর নির্মাণে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেওয়ার কথাও জানানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy