বাকেরগঞ্জে পৌর মৎস্যজীবী দলের কমিটি গঠন

বাকেরগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশাল বাকেরগঞ্জে পৌর জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে শনিবার বিকেল তিনটায়

2026-05-11T17:57:53+00:00
2026-05-11T17:57:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাকেরগঞ্জে পৌর মৎস্যজীবী দলের কমিটি গঠন
বাকেরগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৫:৫৭ পিএম   (ভিজিট : ১০০)
বাকেরগঞ্জে পৌর মৎস্যজীবী দলের কমিটি গঠন
X

বাকেরগঞ্জে পৌর মৎস্যজীবী দলের কমিটি গঠন

বরিশাল বাকেরগঞ্জে পৌর জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে শনিবার বিকেল তিনটায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কমিটিতে প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন হাওলাদারকে সভাপতি ও সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রাশেদুল ইসলাম পলাশ কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বরিশাল জেলা দক্ষিণ মৎস্যজীবী দলের সভাপতি মোঃ রুস্তম আলী মল্লিক ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সেলিম এর যৌথ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয়তাবাদী পৌর মৎস্যজীবী দলের সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ মৎস্যজীবী দলের সভাপতি মোঃ রুস্তম আলী মল্লিক ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেলিম, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন তালুকদার শাহিন। 

উপজেলা বিএনপির সদস্য রুহুল আমিন জোমাদ্দার, সিকদার অহিদুল ইসলাম স্বপন, কবাই বিএনপির সভাপতি মোঃ কামরুল হাসান রুবেল, উপজেলা যুবদলের সভাপতি এনায়েত হোসেন খান বিপু, সহ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। 

দল থেকে ত্যাগের মুল্যায়ন করায় ও গনতান্ত্রিক উপায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের দ্বায়িত্ব পেয়ে নবগঠিত কমিটির সভাপতি গিয়াস উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম পলাশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সংসদ সদস্য ও বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান এবং জেলা দক্ষিণ মৎস্যজীবী দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সকলের কাছে দোয়া চেয়েছেন। যেন বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সুখী সমৃদ্ধ আগামীর বাংলাদেশ বিনির্মাণে যথাযথ দায়িত্ব পালন করতে পারেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy