প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:৩৪ পিএম (ভিজিট : ৭৯)

X
বিশ্ব ধরিত্রী দিবস উদযাপন
'আমাদের শক্তি, আমাদের পৃথিবী' এই প্রতিপাদ্যে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে খাগড়াছড়ির মানিকছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে 'বিশ্ব ধরিত্রী দিবস' পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১১ মে) সকালে কারিতাসের পিএইপি-৩ প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালি বের করা হয়। শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন দপ্তর প্রধান, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
কারিতাসের মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও তাহমিনা আফরোজ ভূঁইয়া। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান, মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান ও বন কর্মকর্তা মো. আব্দুল নাহিদ।
বক্তারা বলেন, আমাদের বেঁচে থাকার জন্য ধরিত্রীকে রক্ষা করতে হবে। তাই আমাদের পলিথিন, অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার কমানো এবং বৃক্ষ রোপনের বিষয়ে গুরুত্বআরোপ করতে হবে। আলোচনা শেষে উপস্তিতি সকলকে ১টি করে মোট ৫০টি দেশীয় ফলের চারা বিতরণ করা হয়।
এসময় বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন পাড়ার উপকারভোগী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।