চিন্ময় দাসের জামিন আবেদন নিয়ে সিদ্ধান্ত ১৪ মে

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

হত্যাসহ পৃথক চার মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী-এর জামিন আবেদন বিষয়ে রায়

2026-05-11T18:39:27+00:00
2026-05-11T18:39:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চিন্ময় দাসের জামিন আবেদন নিয়ে সিদ্ধান্ত ১৪ মে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:৩৯ পিএম   (ভিজিট : ৪৯)
চিন্ময় দাস
X

চিন্ময় দাস

হত্যাসহ পৃথক চার মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী-এর জামিন আবেদন বিষয়ে রায় ঘোষণার দিন পিছিয়েছে হাইকোর্ট। আগামী ১৪ মে এ বিষয়ে রায় ঘোষণা করা হবে।

সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর মামলাগুলোর বিষয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। পরে গত বৃহস্পতিবার রুলের ওপর শুনানি শেষে ১০ মে রায়ের দিন ধার্য করা হয়। তবে ওইদিন একটি মামলায় তার জামিন আবেদন খারিজ হওয়ার পর বাকি চার মামলার রায় ঘোষণার জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৩০ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে ২০২৪ সালের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও এলাকার মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করেন। পরে একই বছরের ২৫ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর হওয়ার পর চিন্ময় দাসের অনুসারীদের বিক্ষোভকে কেন্দ্র করে ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy