গাজীপুর যাচ্ছিল মদের চালান, নকলায় পুলিশের জালে ৩ কারবারি

নকলা (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নকলায় অভিনব কায়দায় পাচারের সময় ১০৮ বোতল ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১১

2026-05-11T18:41:31+00:00
2026-05-11T18:41:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুর যাচ্ছিল মদের চালান, নকলায় পুলিশের জালে ৩ কারবারি
নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:৪১ পিএম   (ভিজিট : ৬১)
তিন মাদক কারবারি আটক
X

তিন মাদক কারবারি আটক

শেরপুরের নকলায় অভিনব কায়দায় পাচারের সময় ১০৮ বোতল ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ মে) দুপুরে নকলা পৌরসভার গড়েরগাঁও মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কুরুয়া পশ্চিমপাড়া এলাকার আবুল কাসেমের পুত্র মো. রুহুল আমিন (৩৭), কুরুয়া ভাটিপাড়া এলাকার বিল্লাহ হোসেনের পুত্র গাড়ী চালক শফিকুল ইসলাম (১৯) ও ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকার আবেদ আলীর পুত্র নূর মোহাম্মদ (২৮)।

পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল থেকে গড়েরগাঁও মোড়ে চেকপোস্ট বসায় নকলা থানা পুলিশ। দুপুরের দিকে নালিতাবাড়ী থেকে আসা একটি মালবাহী পিকআপ ভ্যানকে সন্দেহ হলে সেটিতে তল্লাশি চালানো হয়। এসময় পিকআপে থাকা কাঠের ভূষির বস্তাগুলোর ভেতর থেকে কৌশলে লুকিয়ে রাখা ১০৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে ৩৬ বোতল রয়েল স্টেগ (Royal Stag), ৪৮ বোতল ম্যাজিক মোমেন্ট (Magic Moments), ২৪ বোতল আইকনিক হোয়াইট (Iconic White)।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চালানটি ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে গাজীপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, মাদকের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আজ নকলা থানা পুলিশ একটি বড় চালান ধরতে সক্ষম হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy