প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৭:১১ পিএম (ভিজিট : ২৮)

X
মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
মোটরসাইকেল দুর্ঘটনায় নেত্রকোণার কেন্দুয়ায় এক মেধাবী স্কুলছাত্র নিহত হয়েছে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১০ মে) আনুমানিক রাত ৯টার দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সে কেন্দুয়া পৌরসভার সায়মা শাজাহান একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র ছিল। তাঁর নাম শুভ মিয়া (১৪)। সে কেন্দুয়া পৌরসভার কমলপুর গ্রামের বাসিন্দা এবং কেন্দুয়া পুরাতন বাসস্ট্যান্ড বা নেত্রকোণা মোড় এলাকার ইলেকট্রনিক্স ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান “শুভ টেলিকম”এর মালিক রিপন মিয়ার বড় ছেলে।
আরো জানা যায়, মোটরসাইকেলে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় শুভ। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাঁর এই অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।