শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ গ্রেফতার ৬

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে হত্যা মামলার দুই আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিভিন্ন

2026-05-11T19:22:09+00:00
2026-05-11T19:22:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ গ্রেফতার ৬
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৭:২২ পিএম   (ভিজিট : ৩৭)
গ্রেফতার ৬
X

গ্রেফতার ৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে হত্যা মামলার দুই আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার  বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান,  শ্রীমঙ্গল থানার হত্যা মামলা নং-০৯, তারিখ ১০/০৫/২০২৬ এর  এজাহারভুক্ত দুই আসামি পরেশ নায়েক (৬৩) ও ভুট্টু সাওতাল (৬৫)-কে গ্রেফতার করা হয়েছে।

তারা উভয়েই শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগান এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, গত ৯ মে দুপুরে রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগানের একটি ডোবা থেকে আবিদ আলী (৬০) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে, পৃথক আরেক অভিযানে শাপলাবাগ রেল কলোনি এলাকার ঘটনায় অভিযুক্ত রাকিব মিয়া ওরফে রাজিব মিয়া (১৯)-কে সোমবার সকালে শাপলাবাগ রেল কলোনি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এছাড়াও বিভিন্ন ওয়ারেন্ট ও মামলায় আরও তিনজনকে আটক করা হয়েছে। সবমিলিয়ে মোট ৬ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy