টঙ্গীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর শরীরে আগুন, স্বামী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর শরীরে অকটেন ঢেলে আগুন দেওয়ার অভিযোগে সাইদুল ইসলাম (৩৮) নামে এক

2026-05-11T19:59:05+00:00
2026-05-11T19:59:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর শরীরে আগুন, স্বামী গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৭:৫৯ পিএম   (ভিজিট : ৭৭)
স্বামী গ্রেফতার
X

স্বামী গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর শরীরে অকটেন ঢেলে আগুন দেওয়ার অভিযোগে সাইদুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তিতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় মামলা দায়ের পর সোমবার তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

গুরুতর দগ্ধ গৃহবধূ স্মৃতিকে (৩৫) ঢাকা বার্ণ এন্ড প্লাষ্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে।

বস্তির বাসিন্দারা জানান, শনিবার রাতে স্ত্রী স্মৃতির কাছে নেশা করার জন্য টাকা চায় সাইদুল। এসময় টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের উভয়ের মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে সাইদুল ক্ষিপ্ত হয়ে তার মোটরসাইকেলের জন্য আনা প্রায় ৩ লিটার অকটেন তার স্ত্রী শরীরে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে স্মৃতির শরীরের এক পাশ মারাত্মকভাবে দগ্ধ হয়।

এ সময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নেভায় এবং আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে এলাকাবাসী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত সাইদুলকে আটক করে থানায় নিয়ে যায়। 

আাসমী সাইদুল ইসলাম গাজীপুরের কালীগঞ্জ এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তিনি মোটরসাইকেলে ভুয়া সাংবাদিক পরিচয়ে স্টিকার ব্যবহার করে রাতে ছিনতাই ও মাদক ব্যবসা করতেন বলেও এলাকাবাসীর দাবি।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, এঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত সাইদুলকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy