র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে জবি ছাত্রদলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করার লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাখা

2026-05-11T20:33:44+00:00
2026-05-11T20:33:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে জবি ছাত্রদলের লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৮:৩৩ পিএম   (ভিজিট : ৪১)
র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস নিশ্চিতে ছাত্রদলের উদ্যোগ
X

র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস নিশ্চিতে ছাত্রদলের উদ্যোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করার লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। 

সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাখা ছাত্রদলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সম্প্রতি নবীন শিক্ষার্থীদের আগমনকে কেন্দ্র করে ক্যাম্পাসে কয়েকটি র‍্যাগিংয়ের অভিযোগ ওঠার প্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার সাঁটানো, লিফলেট বিতরণ এবং নবীন শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে সচেতনতা তৈরি করা হয়। এসময় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন, “আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় একটি সুন্দর, বৈষম্যহীন, গণতান্ত্রিক, ভয়হীন ও সম্প্রীতির ক্যাম্পাস বিনির্মাণের স্বপ্ন দেখি।”

তিনি আরও বলেন, “প্রতি বছর নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলে পরিচয়ের নামে র‍্যাগিংয়ের ঘটনা শোনা যায়। এতে নতুন শিক্ষার্থীরা বিব্রত হয় এবং মানসিক ট্রমার মধ্যে পড়ে যায়। তাই আজ আমরা সচেতনতামূলক এন্টি-র‍্যাগিং কর্মসূচির উদ্যোগ নিয়েছি।”

রুমি বলেন, “আমরা শিক্ষার্থীদের সচেতন করছি এবং একটি মর্যাদাপূর্ণ ও সম্প্রীতির ক্যাম্পাস গড়ে তোলার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল র‍্যাগিংয়ের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করছে। আমাদের ক্যাম্পাসে র‍্যাগিংয়ের কোনো স্থান নেই।”

র‍্যাগিংয়ের সঙ্গে জড়িতদের উদ্দেশে তিনি বলেন, “আইন খুবই কঠিন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। পরিচয়ের নামে র‍্যাগিং নয়, বরং স্নেহ, ভালোবাসা ও সম্মান দিয়ে নবীন ভাই-বোনদের আগলে রাখতে হবে।”





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy