পাইকগাছায় শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার কমিটি গঠন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার কমিটি গঠন করা হয়েছে। প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু

2026-05-11T20:56:57+00:00
2026-05-11T20:56:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাইকগাছায় শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার কমিটি গঠন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৮:৫৬ পিএম   (ভিজিট : ৬০)
সভাপতি সুরাইয়া বানু ডলি, সম্পাদক রমেন্দ্র নাথ সরকার
X

সভাপতি সুরাইয়া বানু ডলি, সম্পাদক রমেন্দ্র নাথ সরকার

খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার কমিটি গঠন করা হয়েছে। প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলিকে সভাপতি ও প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকারকে সম্পাদক করে সংগঠনের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 

কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন ও প্রধান শিক্ষক অনিতা রাণী মন্ডল, যুগ্ম সম্পাদক প্রভাষক বজলুর রহমান, কোষাধ্যক্ষ প্রাক্তন শিক্ষক জিন্নাতুন্নেছা পান্না, সাংগঠনিক সম্পাদক শিক্ষক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সাবেক কাউন্সিলর আসমা আহমেদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাশনা শারমিন আঁখি, শিক্ষা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আফরা নাজলীন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সদস্য সহকারী আইনজীবী পঞ্চানন সরকার, শিক্ষানবিশ আইনজীবী ইলিয়াস হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা বিকাশেন্দু সরকার ও প্রভাষক জীবেশ চন্দ্র রায়। 

উল্লেখ্য, সরকারি নিবন্ধন কৃত সাহিত্য ও সমাজকল্যাণ ভিত্তিক সংগঠনটি এলাকায়  দীর্ঘদিন সাহিত্য ও সংস্কৃতি চর্চা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy