নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবিতে নাইক্ষ্যংছড়িতে ফারিয়ার মানববন্ধন

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

সারাবাংলা

পেশাগত মর্যাদা রক্ষা ও ঔষুধ কোম্পানির প্রতিনিধিগণের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে সারা দেশের ন্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি

2026-05-11T21:43:07+00:00
2026-05-11T21:43:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবিতে নাইক্ষ্যংছড়িতে ফারিয়ার মানববন্ধন
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৯:৪৩ পিএম   (ভিজিট : ৯৫)
নাইক্ষ্যংছড়িতে ফারিয়ার মানববন্ধন
X

নাইক্ষ্যংছড়িতে ফারিয়ার মানববন্ধন

পেশাগত মর্যাদা রক্ষা ও ঔষুধ কোম্পানির প্রতিনিধিগণের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে সারা দেশের ন্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ফারিয়ার (ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন)  আয়োজনে সোমবার ১১ মে সকাল ১০ টায়  উপজেলা পরিষদ গেইটে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত উপসহকারী মেডিকেল অফিসার ডা. রঞ্জন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেমিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মো.ইসলাম।

এ সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল ফারিয়ার কার্যকরী কমিটি সভাপতি নুরুল আক্তার, সাধারণ সম্পাদক জামাল মোড়ল, সাংগঠনিক সম্পাদক মুরাদুল আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুল হাকিম, প্রচার সম্পাদক মোঃ শফিউল্লাহসহ নাইক্ষ্যংছড়ি শাখার সদস্যবৃন্দ এবং বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত মানববন্ধনে বক্তব্য প্রদানের সময় বক্তারা বলেন, চিকিৎসা সেবার সঙ্গে সম্পৃক্ত ঔষুধ প্রতিনিধি পেশাজীবিগণ প্রতিনিয়ত নানা ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও ঝুঁকির মুখোমুখি হচ্ছি। আমাদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করে অযৌক্তিক হয়রানি বন্ধের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy