ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় শিবিরের ‘কুরআন সন্ধ্যা’ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

শিক্ষা

ঐতিহাসিক ‘কুরআন দিবস’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন বটতলায় ‘কুরআন সন্ধ্যা’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

2026-05-12T09:37:12+00:00
2026-05-12T09:37:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় শিবিরের ‘কুরআন সন্ধ্যা’ অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৯:৩৭ এএম   (ভিজিট : ৩৬)
বিশ্বখ্যাত ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারির সঙ্গে ঢাবির শিবির নেতারা
X

বিশ্বখ্যাত ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারির সঙ্গে ঢাবির শিবির নেতারা

ঐতিহাসিক ‘কুরআন দিবস’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন বটতলায় ‘কুরআন সন্ধ্যা’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। 

সোমবার বাদ আসর শুরু হওয়া এ আয়োজনে প্রধান আকর্ষণ ছিলেন বিশ্বখ্যাত ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারি। রাত ১০ টার দিকে অনুষ্ঠান শেষ হয়। 

অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল বলেন, ঐতিহাসিক কুরআন দিবসের প্রেক্ষাপট তাদের জন্য অনুপ্রেরণার। বিগত সময়ে ক্যাম্পাসে কুরআন তিলাওয়াত ও গণইফতার আয়োজনের কারণে শিক্ষার্থীদের হেনস্তা করাও হয়েছে।

সভাপতির বক্তব্যে মুহা. মহিউদ্দিন খান ১৯৮৫ সালের ঘটনা স্মরণ করে বলেন, কুরআনের পক্ষের শক্তি যেমন বিশ্বজনীন, এর বিরোধিতাকারীরাও বিশ্বজুড়ে রয়েছে। সেই সময় নিহত ব্যক্তিদের স্মরণেই এ আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে দেশের প্রথিতযশা ক্বারী ও শিল্পীরা অংশ নিয়ে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন। ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আজহারীর তিলওয়াতের মাধ্যমেই অনুষ্ঠান শেষ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসু এজিএস মুহা. মহিউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিপি সাদিক কায়েম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি কাজী আশিক, সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।




  বিষয়:   কুরআন দিবস  ঢাকা বিশ্ববিদ্যালয়  ছাত্রশিবির 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy