তীব্র গরম: স্কুলে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি

অনলাইন ডেস্ক

শিক্ষা

সব স্কুলে তিন মাসব্যাপী গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। সোমবার এ ঘোষণা দেন প্রদেশের শিক্ষামন্ত্রী রানা সিকান্দার হায়াত।

2026-05-12T10:20:55+00:00
2026-05-12T10:20:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্কুলে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:২০ এএম   (ভিজিট : ৩০)
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি স্কুল
X

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি স্কুল

সব স্কুলে তিন মাসব্যাপী গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। সোমবার এ ঘোষণা দেন প্রদেশের শিক্ষামন্ত্রী রানা সিকান্দার হায়াত।

দেশটির শিক্ষামন্ত্রীর মুখপাত্রের দেওয়া বিবৃতিতে জানানো হয়, আগামী ২২ মে থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে এবং তা চলবে ২৩ আগস্ট পর্যন্ত। এরপর ২৪ আগস্ট থেকে আবার নিয়মিত ক্লাস শুরু হবে। খবর সংবাদমাধ্যম ডন-এর।

শিক্ষামন্ত্রী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেও এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে চলমান তীব্র গরম ও তাপপ্রবাহের কারণে গত মাসে প্রদেশের স্কুলগুলোকে সময়সূচি পরিবর্তন বা আগাম ছুটি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। সে সময় পাঞ্জাব দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা প্রশাসনকে বিশেষ সতর্কতা জারি করে। 

নির্দেশনায় বলা হয়েছিল, তাপমাত্রা বেশি থাকলে স্কুলের সময়সূচি পরিবর্তন করতে হবে বা প্রয়োজনে আগাম ছুটি দিতে হবে। পাশাপাশি সব ধরনের আউটডোর খেলা ও কার্যক্রম বন্ধ রাখতে, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ঠান্ডা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে এবং ক্লাসরুমে পর্যাপ্ত বাতাস চলাচল ও কুলিং সিস্টেম সচল রাখতে বলা হয়। শিক্ষার্থীদের হালকা ও ঢিলেঢালা রঙের পোশাক পরার পরামর্শও দেওয়া হয়েছিল।




  বিষয়:   স্কুল  মাস  পাকিস্তান  পাঞ্জাব 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy