ঝালকাঠিতে পল্লী চিকিৎসকদের কে‌ন্দ্রীয় ক‌মি‌টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকা‌ঠি প্রতি‌নি‌ধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

2026-05-12T11:28:22+00:00
2026-05-12T11:28:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে পল্লী চিকিৎসকদের কে‌ন্দ্রীয় ক‌মি‌টির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঝালকা‌ঠি প্রতি‌নি‌ধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১১:২৮ এএম   (ভিজিট : ৫৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) রাত সা‌ড়ে সাতটায় ঝালকাঠি সার্কিট হাউজে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারি ড. এস এম জিয়াউ‌দ্দিন হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক আ‌্যাড. শাহাদাত হো‌সেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ক‌মি‌টির সভাপতি এস এম মারুফ হোসাইন।

অনুষ্ঠানে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত পল্লী চিকিৎসক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় পল্লী চিকিৎসকদের অধিকার, স্বাস্থ্যসেবার উন্নয়ন, সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে ড. জিয়াউ‌দ্দিন হায়দায় ব‌লেন, পল্লী চিকিৎসকরা দীর্ঘদিন ধরে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় অত‌্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। রাত-দিন, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আপনারা মানুষের পাশে থে‌কে সেবা দি‌য়ে যা‌চ্ছেন। গ্রামের সাধারণ মানুষ আজও প্রাথমিক চিকিৎসার জন্য পল্লী চিকিৎসকদের ওপরই নির্ভরশীল। 

তি‌নি আরও ব‌লেন, প্রধানমন্ত্রী তা‌রেক রহমানের নেতৃত্বে দেশের স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং ডিজিটাল স্বাস্থ্যসেবার মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। আপনারা পল্লী চিকিৎসকরাও এই স্বাস্থ্য ব্যবস্থার সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাবেন।

কে‌ন্দ্রীয় ক‌মি‌টির সভাপ‌তি এস এম মারুফ হোসাইন পল্লী চি‌কিৎসক‌দের সীমাবদ্ধতার বিষ‌য়ে প্রধান অ‌তি‌থির অবগ‌তির জন‌্য কিছু দাবী পেশ ক‌রেন-

১. পল্লী চিকিৎসকদের জন্য নিয়মিত আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা।
২. নিবন্ধন ও দক্ষতা যাচাইয়ের মাধ্যমে একটি সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনা।
৩. জরুরি প্রাথমিক চিকিৎসা বিষয়ে সরকারি সহযোগিতা বৃদ্ধি করা।
৪. গ্রামীণ স্বাস্থ্যসেবায় পল্লী চিকিৎসকদের অবদানকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা।

অন‌্যান‌্য বক্তারা বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে পল্লী চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় সংগঠনের নেতৃবৃন্দ পল্লী চিকিৎসকদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয় তুলে ধরেন।

উক্ত সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন কেন্দীয় পল্লী চি‌কিৎসক এ‌সো‌সি‌য়েশ‌নের সাধারন সম্পাদক রহমত আলী, ঝালকা‌ঠি জেলা পল্লী চি‌কিৎসক সভাপ‌তি মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, সাধারন সম্পাদক মো. খ‌লিল সর্দার।

অনুষ্ঠান সঞ্চালনায় ছি‌লেন ব‌রিশাল বিভাগীয় পল্লী চি‌কিৎসক এ‌সো‌সি‌য়েশ‌নের সাংগঠ‌নিক সম্পাদক পল্লী ডাঃ মোল্লা মো. সাইফুল ইসলাম।




  বিষয়:   বাংলাদেশ  প্রধানমন্ত্রী  মতবিনিময় 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy