রাঙ্গুনিয়ায় হত্যা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ২ আসামি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

‎রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশে বিশেষ অভিযান চালিয়েতাজুল ইসলাম (৫১) ওদিদারুল ইসলাম কাঞ্চন (৫৫) নামেদুইজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে।

2026-05-12T17:13:16+00:00
2026-05-12T17:13:16+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
রাঙ্গুনিয়ায় হত্যা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ২ আসামি গ্রেপ্তার
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:১৩ পিএম   (ভিজিট : ৪৫)
রাঙ্গুনিয়ায় হত্যা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ২ আসামি গ্রেপ্তার
X

রাঙ্গুনিয়ায় হত্যা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ২ আসামি গ্রেপ্তার

‎রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশে বিশেষ অভিযান চালিয়ে তাজুল ইসলাম (৫১) ও  দিদারুল ইসলাম কাঞ্চন (৫৫) নামে দুইজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
‎থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়া থানার বিভিন্ন এলাকায় গত দুই দিন ধরে এই বিশেষ অভিযান পরিচালনা করে তাদের ধরা হয়। এরমধ্যে গ্রেফতার মোঃ তাজুল ইসলাম রাঙ্গুনিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের গোডাউন বাজার এলাকার মৃত উকিল আহম্মদের ছেলে।
‎গত ১০ মে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও দাঙ্গার অভিযোগে দায়েরকৃত রাঙ্গুনিয়া থানার মামলা নং-০৬(০২)২৫ (জিআর-১৮/১৪) এর অধীনে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
‎অন্যদিকে গ্রেফতার দিদারুল ইসলাম কাঞ্চন উপজেলার লালানগর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। তাকে সোমবার  ১১ মে রাতে  গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া ১৯৯১ সালের একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় (দায়রা মামলা নং-২০৭/৯২) তিনি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী।
‎রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন জানান, অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী দিদারুল ইসলাম দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ   করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy