শ্রীমঙ্গলে বিষধর গোখরা উদ্ধার, বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া গ্রামে একটি বিষধর কোবরা সাপ উদ্ধার করে বনপ্রাণী বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ

2026-05-12T18:02:23+00:00
2026-05-12T18:02:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে বিষধর গোখরা উদ্ধার, বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:০২ পিএম   (ভিজিট : ৬৬)
বিষধর গোখরা উদ্ধার
X

বিষধর গোখরা উদ্ধার

শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া গ্রামে একটি বিষধর কোবরা সাপ উদ্ধার করে বনপ্রাণী বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, মঙ্গলবার  দুপুর ১টা ২০ মিনিটের দিকে জানাউড়া গ্রামের তারেক আহমেদের বাসার রান্নাঘর পরিষ্কার করার সময় ঘরের মহিলারা হঠাৎ ফোঁসফোঁস শব্দ শুনতে পান। পরে রান্নাঘরের একটি ইঁদুরের গর্তে ফণা তুলে থাকা একটি সাপ দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে চিৎকার দেন।

চিৎকার শুনে তারেক আহমেদ ঘটনাস্থলে এসে সাপটিকে কুচা দিয়ে মারার চেষ্টা করেন। তবে সাপটির আক্রমণাত্মক আচরণ দেখে তিনি আর কাছে যাওয়ার সাহস পাননি।

পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা গিয়ে দেখতে পান, সাপটি গর্তের ভেতরে অবস্থান করছে এবং এটি একটি অত্যন্ত প্রাণঘাতী বিষধর কোবরা সাপ, যা সাধারণত লোকালয়ে খুব কম দেখা যায়।

প্রায় ২০ মিনিট চেষ্টার পর সাপটিকে অক্ষত অবস্থায় নিরাপদে উদ্ধার করা হয়। পরে দুপুর ২টার দিকে উদ্ধারকৃত কোবরা সাপটি শ্রীমঙ্গল বনপ্রাণী বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে   হস্তান্তর করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy