কালুখালীতে সুফলভোগীদের মাঝে মুরগি ও ছাগল বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রাজবাড়ীর কালুখালীতে চরাঞ্চলের সুফলভোগীদের মধ্যে উন্নত জাতের মুরগি ও ছাগল বিতরণ

2026-05-12T18:11:56+00:00
2026-05-12T18:11:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালুখালীতে সুফলভোগীদের মাঝে মুরগি ও ছাগল বিতরণ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:১১ পিএম   (ভিজিট : ৩১)
মুরগি ও ছাগল বিতরণ
X

মুরগি ও ছাগল বিতরণ

নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রাজবাড়ীর কালুখালীতে  চরাঞ্চলের সুফলভোগীদের মধ্যে উন্নত জাতের মুরগি ও ছাগল বিতরণ করা হয়েছে। 

আজ ১২ মে সকাল ৮ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন‌‌।

এ প্রকল্পের আওতায় ১০০ জন উপকারভোগীর মাঝে প্রত্যেক উপকারভোগীকে ২৫টি করে উন্নত জাতের মুরগি ও ৫৪ জন উপকারভোগীর মাঝে প্রত্যেক উপকারভোগীকে ২ টি করে ব্লাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করা হয়।

এসময় উপজেলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন বলেন, এই প্রকল্পের আওতায় আজকে উপজলার রতনদিয়া ও কালিকাপুর ইউনিয়নের ১৫ টি চরের ১০০ জন উপকারভোগীর মাঝে প্রত্যেককে ২৫টি করে উন্নত জাতের মুরগি ও ৫৪ জন উপকারভোগীর  মাঝে প্রত্যেককে ২টি করে ব্লাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করা হয়। 

এছাড়াও বিতরণকৃত ছাগল পালনকারী প্রতোক উপকারভোগীকে ৪ ধাপে ১১২ কেজি খাবার ও ছাগল পালনকারী প্রত্যেক উপকারভোগীকে ৩ ধাপে ৭৫ কেজি খাবার বিতরণ করা হবে।

তিনি আরো বলেন, এর আগে এসব উপকারভোগীদের ২দিনব্যাপী ছাগল ও মুরগি পালনের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়াও এই প্রকল্প থেকে  ছাগল পালনের ঘর নির্মাণ বাবদ ১১ হাজার টাকা এবং মুরগি পালনের ঘর নির্মাণ বাবদ প্রত্যেক উপকারভোগীকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৮ হাজার ৮শত টাকা করে দেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy