গোবিন্দগঞ্জে পূবালী ব্যাংকের সিআরএম ও ইসলামী ব্যাংকিং উদ্বোধন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:১৩ পিএম (ভিজিট : ৮৪)

X
গোবিন্দগঞ্জে পূবালী ব্যাংকের সিআরএম ও ইসলামী ব্যাংকিং উদ্বোধন
গাইবান্ধার গোবিন্দগঞ্জের পূবালী ব্যাংক লিমিটেড এর সিআরএম সার্ভিস ও ইসলামী ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ দুপুরে ব্যাংকের বগুড়া অঞ্চল প্রধান উপ মহাব্যবস্থাপক এ এস এম রায়হান শামীম ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় পূবালী ব্যাংক লিমিটেডের বগুড়া অঞ্চল সহকারী মহা ব্যবস্থাপক দেওয়ান মশিউর রহমান, গোবিন্দগঞ্জ শাখার সিনিয়র পিন্সিপাল অফিসার এসএস নাসিরুল ইসলাম সহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।