প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:২০ পিএম (ভিজিট : ৭৪)

X
বর্ণাঢ্য র্যালি
"আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষার প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের উদ্যেগে শহরে বর্নাঢ্য র্যালি বের হয়।
সংসদ সদস্য এডভোকেট ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে র্যালিটি সিভিল সার্জন অফিস থেকে বের হয়ে শহর প্রদক্ষিন শেষে পূণরায় সিভিস সার্জনের অফিসে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নেন সিভিল সার্জন ডাঃ আজিজুল হক, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমান সহ নার্স সদস্যরা ।