প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৮:১৯ পিএম (ভিজিট : ৪৩)

X
রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির ২য় সভা
চট্টগ্রাম রিজিওনাল অফিসে আজ বিকাল ৩ঃ০০ টায় রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি ২০২৬-২০২৮ এর ২য় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোরশেদুল হাসান।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। সভায় রিহ্যাব সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে নিয়মিত আলোচনা হয়। এ সময় আগামী সেপ্টেম্বর মাসের ২৪-২৭ তারিখ হোটেল রেডিসন এ রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৬ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ জনাবা সারিস্ত বিনতে নুর, রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ জনাব এ এস এম আবদুল গাফফার মিয়াজী, চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য ইঞ্জি. শেখ নিজাম উদ্দিন, জনাব হৃষিকেশ চৌধুরী, জনাব সৈয়দ ইরফানুল আলম, জনাব নূর মোহাম্মদ, জনাব এস এম শহিদুল্লাহ, জনাব আশিষ রায় চৌধুরী।