আগামী পাঁচ বছরে সব ইউনিয়নে সমান উন্নয়ন: এমপি সেলিম রেজা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে গ্রামীণ সড়কের এইচবিবি করণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।মঙ্গলবার (১২ মে) সকাল ১১

2026-05-12T20:30:56+00:00
2026-05-12T20:30:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আগামী পাঁচ বছরে সব ইউনিয়নে সমান উন্নয়ন: এমপি সেলিম রেজা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৮:৩০ পিএম   (ভিজিট : ৬৮)
এমপি সেলিম রেজা
X

এমপি সেলিম রেজা

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে গ্রামীণ সড়কের এইচবিবি করণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) সকাল ১১ টার দিকে ইউনিয়নের পার পাঁচিল এলাকায় হেলালের বাড়ি থেকে ভাটপিয়াড়ী মসজিদ পর্যন্ত এবং লিংক কাশেমের বাড়ি থেকে মান্নানের বাড়ি পর্যন্ত সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা।

এমপি সেলিম রেজা জানান,“কাজের উদ্বোধন শুরু হয়েছে এবং এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। বিগত সময়ে যেসব সরকার পর্যাপ্ত উন্নয়ন করতে পারেনি, আমরা সেইসব অবহেলিত এলাকাকে অগ্রাধিকার দিয়ে আগামী পাঁচ বছরের মধ্যে সব এলাকায় সমানভাবে উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছি।

উপজেলার ১৭টি ইউনিয়নকে সমভাবে উন্নয়নের আওতায় আনার চেষ্টা চলছে। এর মধ্যে চরাঞ্চলের চারটি ইউনিয়নসহ আমার নিজ এলাকার ছয়টি ইউনিয়ন রয়েছে। প্রতিটি এলাকায় রাস্তা, ঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণসহ উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের চেষ্টা করছি, যাতে কোনো এলাকায় বা ইউনিয়নে কোনো ধরনের অভিযোগ না থাকে।

আমাদের মূল উদ্দেশ্য একটাই—মানুষের কল্যাণ করা, মানুষের পাশে থাকা এবং তাদের সাথে সরাসরি যোগাযোগ রাখা। আমরা এমপি হয়েছি শুধু ঢাকা বসে থাকার জন্য নয়, বরং জনগণের কাছে গিয়ে তাদের সুখ-দুঃখ, চাহিদা ও সমস্যাগুলো জানার জন্য।
সম্প্রতি আমি চরাঞ্চলে তিন-চার দিন অবস্থান করেছি এবং প্রতিটি ইউনিয়নের মানুষের সাথে সরাসরি কথা বলেছি। তাদের মুখ থেকে যেসব দাবি-দাওয়া পেয়েছি, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করবো, ইনশাআল্লাহ।”

এসময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মো. এনামুল হক, সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক শামসুল আলম, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু, ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মো. জহুরুল ইসলাম দুলাল, ছোনগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমির হোসেন, সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন কিরন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র সহসভাপতি আবু দাউদ এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান সহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy