নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা পরিষদের সভাপতি এনামুল, সম্পাদক দেলোয়ার

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে অর্থ ও হিসাব

2026-05-13T12:37:37+00:00
2026-05-13T12:37:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা পরিষদের সভাপতি এনামুল, সম্পাদক দেলোয়ার
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১২:৩৭ পিএম   (ভিজিট : ৬৪)
নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা পরিষদের সভাপতি এনামুল, সম্পাদক দেলোয়ার নির্বাচিত
X

নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা পরিষদের সভাপতি এনামুল, সম্পাদক দেলোয়ার নির্বাচিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক মো: এনামুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী রেজিস্ট্রার মো: দেলোয়ার হোসেন (স্বপন) নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার (১২ মে) কর্মকর্তা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে রেজিস্ট্রার দপ্তরের সহকারী পরিচালক এস এম কাউসার আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে কলা অনুষদের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো: নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ হিসেবে রেজিস্ট্রার দপ্তরের আইসিটি সেলের সহকারী প্রকৌশলী মো. শাহীনুর ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে আইন অনুষদের পার্সোনাল অফিসার মাহমুদুর রহমান আনসারী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হিসেবে রেজিস্ট্রার দপ্তরের পার্সোনাল অফিসার মো: রাশেদ মিয়া নির্বাচিত হয়েছেন। 

এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন প্রকৌশল দপ্তরের উপ-প্রধান প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুল ইসলাম, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের অতিরিক্ত পরিচালক এ. কে. এম. আশরাফুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জিয়া উদ্দিন মন্ডল, অর্থ ও হিসাব দপ্তরের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. মোকাররম হোসেন মাসুম, কেন্দ্রীয় গ্রন্থাগার উপ-রেজিস্ট্রার খন্দকার এহসান হাবিব, রেজিস্ট্রার দপ্তরের সহকারী রেজিস্ট্রার এফ এম রেজাউল করিম সবুজ, মেডিকেল সেন্টারের সহকারী রেজিস্ট্রার আশিক মুহাম্মদ ফিরোজ আকবর সিদ্দিকী।

এর আগে, শনিবার (১১ মে) নির্বাচন কমিশন আয়োজিত সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। যেখানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো: হাফিজুর রহমান এবং নির্বাচন কমিশনার হিসেবে অর্থ ও হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক মো: আবদুল্লাহ আল মামুন ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের অতিরিক্ত রেজিস্ট্রার (শিক্ষা) কৃষিবিদ এ কে এম আনিছুর রহমান দায়িত্ব পালন করেন।

নির্বাচিত কমিটির সভাপতি মো: এনামুল হক বলেন, কর্মকর্তা পরিষদের নেতৃত্বে আসা আমার কাছে একটি দায়িত্ব নিয়ে এসেছে। কর্মকর্তাদের অধিকার রক্ষার দায়িত্ব। কর্মকর্তাদের নানান বিষয়ে সমাধান এখনোও হয়নি। আমরা চেষ্টা করবো সেসকল জটিলতার সমাধান করে কিভাবে কর্মকর্তাদের জীবনমান উন্নত করা যায়।

নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন (স্বপন) বলেন, কর্মকর্তা পরিষদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের মূল্যবান ভোট ও দোয়া আমাকে যে সম্মানের আসনে বসিয়েছে, আমি তার মর্যাদা রক্ষা করতে বদ্ধপরিকর। কর্মকর্তাদের পেশাগত মানোন্নয়ন এবং পদোন্নতির ক্ষেত্রে কোনো জটিলতা থাকলে তা নিরসনে প্রশাসনের সাথে কার্যকর আলোচনা, সময়মতো ইনক্রিমেন্ট ও পেনশন সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানসহ সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাবো।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy