সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি রায়হান, সম্পাদক মাসুদ খান অর্ঘ

সাতক্ষীরা প্রতিনিধি:

রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাতক্ষীরা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে এস কে এম আবু রায়হান সভাপতি এবং জে এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

2026-05-13T12:48:46+00:00
2026-05-13T12:55:53+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি রায়হান, সম্পাদক মাসুদ খান অর্ঘ
সাতক্ষীরা প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১২:৪৮ পিএম  আপডেট: ১৩.০৫.২০২৬ ১২:৫৫ পিএম  (ভিজিট : ১৪২)
ছাত্রদলে নতুন নেতৃত্ব: সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রায়হান, সম্পাদক মাসুদ খান অর্ঘ
X

ছাত্রদলে নতুন নেতৃত্ব: সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রায়হান, সম্পাদক মাসুদ খান অর্ঘ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাতক্ষীরা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক পত্রে মঙ্গলবার (১২ মে) এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে এস কে এম আবু রায়হান-কে সভাপতি এবং জে এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য-কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনজুরুল কবির বাপ্পী, সহ-সভাপতি হিসেবে মো. আসিফ ইকবাল, সোহেল রানা ও শেখ রিজভী আহমেদ-কে রাখা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসিফ আহমেদ রিপন, শেখ ফারহান মাসুক ও মো. জুয়েল রানা। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. শাহীন ইসলামকে।

চিঠিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।




  বিষয়:   সাতক্ষীরা  ছাত্রদল  বিএনপি  আবু রায়হান  অর্ঘ্য  রাজনৈতিক কমিটি  ছাত্ররাজনীতি  বাংলাদেশ রাজনীতি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy