রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে ইউএনও- ওসির ওপর হামলা, আহত ১৫

রামগড় (খাগড়াছ‌ড়ি) প্র‌তি‌নি‌ধি

সারাবাংলা

খাগড়াছ‌ড়ির রামগড় উপজেলার সদর ইউ‌নিয়‌নের পূর্ব বলিপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী

2026-05-13T13:32:34+00:00
2026-05-13T13:41:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে ইউএনও- ওসির ওপর হামলা, আহত ১৫
রামগড় (খাগড়াছ‌ড়ি) প্র‌তি‌নি‌ধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১:৩২ পিএম  আপডেট: ১৩.০৫.২০২৬ ১:৪১ পিএম  (ভিজিট : ১১০)
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে ইউএনও- ওসির ওপর হামলা, আহত ১৫
X

রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে ইউএনও- ওসির ওপর হামলা, আহত ১৫

খাগড়াছ‌ড়ির রামগড় উপজেলার সদর ইউ‌নিয়‌নের পূর্ব বলিপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী দলের উপর হামলার ঘটনা ঘ‌টে‌ছে। 


মোবাইল কোর্টের দ্বারা স্থানীয় কৃষকের সেচ মেশিন নষ্ট করার অভিযোগে গ্রামবাসীর প‌ক্ষে মোবাইল কোর্টের উপর হামলা চালায় ক‌য়েকজন দুষ্কৃ‌তিকারী। আইন শৃঙ্খলা বাহিনীর সদস‌্যরা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্র‌ণে নি‌তে ও আত্মরক্ষায় রাবার বু‌লেট ছুঁ‌ড়ে। 


এ‌ ঘটনায় নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেটসহ উভয় প‌ক্ষের ১৫ জন আহত হন।


প্রশাস‌নের প‌ক্ষে আহতারা হ‌লেন ইউএনও কাজী শামীম, ও‌সি না‌জির আলম, চারজন আনসার ও মোবাই‌ল কোর্টে সহায়তাকারী পাঁচজন সদস‌্য। 


গ্রামবাসীর প‌ক্ষে আহতরা হ‌লেন, নূর হোসেন( ১৮,) সুমন ত্রিপুরা (২২) আবুল হাসান (৩০), মোঃ আজাদ (২৫)।


মঙ্গলবার (১২ই এপ্রিল) দুপুরে রামগড় ইউ‌নিয়‌নের ব‌লিপাড়ার অবৈধভাবে বালু উত্তোলনের স্থা‌নে মোবাইল কোর্ট পরিচালনার সময় এ ঘটনা ঘটে। 


স্থানীয় কৃষক ওমর ফারুক অ‌ভি‌যোগ ক‌রে ব‌লেন, ইউএনওর নেতৃত্বে অভিযানের সময় আমাদের কৃষকদের তিনটি সেচ মেশিন ভেঙে নষ্ট করে দেয়। গ্রামবাসী এর প্রতিবাদ করলে ইউএনও এর নি‌র্দে‌শে গ্রামবাসীর উপর গুলি চালায়। এতে কৃষক নূর হোসেনস (১৮) সুমন ত্রিপুরা (২২) আবুল হাসান (৩০), মোঃ আজাদ (২৫) আহত হন। 


অপর‌দি‌কে মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট ও রামগড় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় শতাধিক দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে মোবাইল কোর্টের উপর অতর্কিত হামলা চালায়। দুষ্কৃতকারী সন্ত্রাসীদের হামলায় উপজেলা নির্বাহী অফিসার, রামগড় থানার অফিসার ইনচার্জ, চারজন আনসার সদস্য, পাঁচজন মোবাইল কোর্টে সহায়তাকারী কর্মচারীসহ এগারো জন গুরুতরভাবে আহত হয়েছে। এছাড়াও অভিযান চলাকালীন উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের গাড়ীর গ্লাস পাথর মেরে ভেঙ্গে দেয়। 


তিনি আরও জানান  ঘটনাস্থলে প্রায় ২ কিঃমিঃ জায়গাজুড়ে অ‌বৈধভা‌বে দশটি স্থান হতে বালু উ‌ত্তোলন করছিলো।


রামগড় থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানের সময় দুষ্কৃতকারীরা মোবাইল কোর্টের উপর হামলা চালায় একপর্যায়ে হামলাকারীদের নিবৃত করতে নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রে‌টের নির্দেশে ১০ রাউন্ড রাবার বুলেট চালানো হয়। এলাকার প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক র‌য়ে‌ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy