বাউয়েট কাপ বাস্কেটবল ফাইনাল খেলায় সিই বিভাগ চ্যাম্পিয়ন

বুলেটিন ডেস্ক

শিক্ষা

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে গেমস, স্পোর্টস এন্ড জিমনেসিয়াম ক্লাবের উদ্যোগে বাউয়েট কাপ বাস্কেটবল

2026-05-13T16:44:11+00:00
2026-05-13T16:44:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাউয়েট কাপ বাস্কেটবল ফাইনাল খেলায় সিই বিভাগ চ্যাম্পিয়ন
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৪:৪৪ পিএম   (ভিজিট : ৬৯)
বাউয়েট কাপ বাস্কেটবল ফাইনাল খেলায় সিই বিভাগ চ্যাম্পিয়ন
X

বাউয়েট কাপ বাস্কেটবল ফাইনাল খেলায় সিই বিভাগ চ্যাম্পিয়ন

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে গেমস, স্পোর্টস এন্ড জিমনেসিয়াম ক্লাবের উদ্যোগে বাউয়েট কাপ বাস্কেটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েট এর মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
 
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, পরীক্ষা নিয়ন্ত্রক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, গেমস, স্পোর্টস এন্ড জিমনেসিয়াম ক্লাবের উপদেষ্টা ও সায়েন্স এন্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক মন্ডলী, কর্মকর্তাগণ ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

সিই বিভাগ ৮০-০৮ পয়েন্টের ব্যবধানে ইংরেজী বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত খেলায় প্লেয়ার অব দ্যা ফাইনাল ম্যাচ, প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট এবং টপ স্কোরার সিই বিভাগের শিক্ষার্থী ইসরাফুল ইসলাম ইমন। 

প্রধান অতিথি বিজয়ী ও রানার আপ দলের টিম লিডারকে ট্রফি এবং অন্যান্য খেলোয়াড়দের মেডেল প্রদান করেন। 






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy