প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৫:১৬ পিএম (ভিজিট : ১০১)

X
ভোলায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন লক্ষ্যে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং
ভোলায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ী, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফের সুফল বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ভোলা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এই প্রেস ব্রিফিং আনুষ্ঠিত হয়। এসময় প্রেস ব্রিফিং এ ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, বর্তমান সরকারের নানা উদ্যোগের মাধ্যমে দেশের মানুষের কষ্ট দূর করতে কাজ করে যাচ্ছেন।
কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ীসহ সরকারের ১৮০ দিনের বিভিন্ন উদ্যোগ প্রমান করেছে সরকার মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে।
এসময় প্রেস ব্রিফিংয়ে ভোলার বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন।