প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৫:৪৬ পিএম (ভিজিট : ৮৫)

X
সাবেক অতিরিক্ত সচিব আব্দুল করিম
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রাক্তন অতিরিক্ত সচিব আব্দুল করিম আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
সোমবার (১১ মে) রাত ৯টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম মোঃ আব্দুল করিম বিসিএস প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা ছিলেন। কর্মজীবনে তিনি বিভিন্ন জেলায় জেলা প্রশাসক (ডিসি) এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২১ সালে অবসর গ্রহণ করেন।
তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, সদালাপী ও দায়িত্বনিষ্ঠ একজন মানুষ। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার রতনকান্দি গ্রামে। তিনি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মোহাম্মদ সোবাহান আলি।
অদ্য বাদ জোহর শংকর মসজিদে অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়।
মরহুমের নিকট আত্মীয় দুদকের মহাপরিচালক জয়নাল আবেদীন শিবলী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।