হামের বদলে একমাসের শিশুকে দেয়া হলো জলাতঙ্কের টিকা!

ভূঞাপুর প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে একমাস বয়সী শিশু ফাতিহাকে নিয়মিত টিকার পরিবর্তে দেয়া হয়েছে দুই ডোজ জলাতঙ্কের র‍্যাবিক্স ভ্যাকসিন।আজ বুধবার (১৩

2026-05-13T18:46:56+00:00
2026-05-13T18:46:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হামের বদলে একমাসের শিশুকে দেয়া হলো জলাতঙ্কের টিকা!
ভূঞাপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৬:৪৬ পিএম   (ভিজিট : ১০৯)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
X

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

টাঙ্গাইলের ভূঞাপুরে একমাস বয়সী শিশু ফাতিহাকে নিয়মিত টিকার পরিবর্তে দেয়া হয়েছে দুই ডোজ জলাতঙ্কের র‍্যাবিক্স ভ্যাকসিন।

আজ বুধবার (১৩ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম এ ভ্যাকসিন প্রয়োগ করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

তবে এ ভ্যাকসিন দেয়ার কথা ছিল স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর। তিনি না দিয়ে পিআরএলে থাকা মোঃ আব্দুল কাইয়ুমকে ডেকে এনে ভ্যাকসিন প্রয়োগ করান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: লুৎফর রহমান আজাদ।

শিশুটির পরিবার জানায়, এক মাস বয়সী ফাতিহাকে নিয়মিত টিকা দিতে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন শিশুটির মা মৌ। সেখানে ভ্যাকসিন দেয়ার কথা স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর। কিন্তু তিনি উপস্থিত না থেকে পিআরএলে থাকা স্বাস্থ্য পরিদর্শক মোঃ আব্দুল কাইয়ুমকে ডেকে আনেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: লুৎফর রহমান আজাদ।

এসময় স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ আব্দুল কাইয়ুম শিশুটিকে দুই ডোজ কুকুরের র‍্যাবিক্স ভ্যাকসিন প্রয়োগ করেন। পরে পরিবারের লোকজন এর প্রতিবাদ করলে তাদের সাথেও খারাপ ব্যবহার করেন তারা। এ ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তার গাফলতিকে দায়ি করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে শিশুটির পরিবার।

এ বিষয়ে অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ আব্দুল কাইয়ুম জানান, ভুলে এমনটি হয়েছে। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

নিজের ভুল স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: লুৎফর রহমান আজাদ বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ভুল। আরো সতর্ক হওয়া দরকার ছিল। তবে এ ভ্যাকসিনে কোনো সমস্যা হবে না। তারপরও পরিবারের সদস্যদের যোগাযোগ রাখতে বলা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy